কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
আজ- বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ইং
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
ই-পেপার
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
হোম অপরাধ-দুর্নীতি

শ্রীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমি রক্ষায় থানায় লিখিত অভিযোগ!

Ruhul Amin Roton by Ruhul Amin Roton
ডিসেম্বর ১১, ২০২৫
অপরাধ-দুর্নীতি, সর্বশেষ, সারাদেশ
শ্রীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমি রক্ষায় থানায় লিখিত অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক:- গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে পৈতৃক সম্পত্তি জবরদখল থেকে রক্ষার দাবিতে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির। অভিযোগ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির ও তার ভাই আব্দুল মালেক শিকদার বহুদিন ধরে তাদের পৈতৃক জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমিটির ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত নির্মাণকাজও তারা সম্পন্ন করেন। কিন্তু একই এলাকার দুই ব্যক্তি,আব্দুর রশিদ (৫৫) ও আব্দুল মজিদ (৫৯) ও তাদের সহযোগীরা ওই জমির দখল নেয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন হুমকি প্রদর্শন করে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, বিবাদীরা ভুয়া কাগজপত্র তৈরি করে জমিটি খারিজ করলে ভুক্তভোগীরা বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে খারিজ বাতিলের আবেদন করেন, যা বর্তমানে প্রক্রিয়াধীন। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা আরো আক্রমণাত্মক হয়ে উঠে জমি জবরদখলের চেষ্টা তীব্র করে। গত ৯ ডিসেম্বর রাত সাড়ে ১১ টার দিকে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাত একটি ট্রাকযোগে জমিতে বালি ফেলে জবরদখলের চেষ্টা চালায়। এসময় মুক্তিযোদ্ধা আব্দুল কাদির ও তার পরিবার বাধা দিলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে মারধর ও খুন–জখমের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকিও প্রদান করে বিবাদীরা। অন্যদিকে বিবাদী আব্দুর রশিদ সিকদার জানান, আমাদের পৈতৃক সম্পত্তি আমরা সকলেই বুঝে নিয়েছি। আমাদের জায়গার অংশে তারা বাড়ি করে রেখেছে। কিন্তু বাড়ি করে সে আবার ও এই জমির মালিকানা দাবি করছে। যদি তারা বাড়ির জায়গা আমাদের বুঝিয়ে দিলে আমরা এই জায়গা ছেড়ে দিতে যেকোনো সময় আমরা প্রস্তুত। এ ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবার আশঙ্কা করছেন, যে কোনো সময় তাদের অগোচরে জমি জবরদখল হওয়ার পাশাপাশি তাদের ওপর সশস্ত্র হামলা চালানো হতে পারে। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন মাওনা চকপাড়া ফাঁড়ির ইনচার্জ মাইনউদ্দিন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই পক্ষকেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দিয়ে যান। এবং প্রয়োজনে আদালতের স্মরনাপর্ণ হতে বলেন।

Ruhul Amin Roton

Ruhul Amin Roton

পরবর্তী পোস্ট
গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী পক্ষে টঙ্গীতে গণসংযোগ

গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী পক্ষে টঙ্গীতে গণসংযোগ

Discussion about this post

আজ

  • বৃহস্পতিবার (বিকাল ৩:৩০)
  • ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২রা শাবান, ১৪৪৭ হিজরি
  • ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন সংবাদ দেখুন

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Girl in a jacket
দৈনিক আমাদের সংবাদ ২০১১ সাল থেকে দেশ, জাতি, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে নিরলস পরিশ্রম করে চলেছে।

মোঃ রুহুল আমিন রতন

সম্পাদক ও প্রকাশক
প্রকাশক কর্তৃক পশ্চিমাঞ্চল প্রিন্টার্স থেকে মুদ্রিত ও ঢাকা-বাংলাদেশ থেকে প্রকাশিত।

Email: [email protected]

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

উপদেষ্টা সম্পাদক

জাহিদ হাসান জিহাদ

নির্বাহী সম্পাদক
..

ঢাকা অফিসঃ দৈনিক আমাদের সংবাদ

আজিজ ম্যানশন (১০ম তলা), ৯৩, মতিঝিল, বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯
  • গোপনীয়তা নীতি

স্বত্ব © ২০২৪ দৈনিক আমাদের সংবাদ (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি) || - ডিজাইন এবং ম্যানজেমেন্ট : বালাদুল আমিন.

কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি

স্বত্ব © ২০২৪ দৈনিক আমাদের সংবাদ (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি) || - ডিজাইন এবং ম্যানজেমেন্ট : বালাদুল আমিন.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?