কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
আজ- বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ইং
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
ই-পেপার
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
হোম অপরাধ-দুর্নীতি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক রাতে তিন চাষীর ফসল কর্তন

গ্রামজুড়ে আতঙ্ক–দুর্বৃত্তদের খুঁজে পেতে প্রশাসনের তৎপরতা

Ruhul Amin Roton by Ruhul Amin Roton
ডিসেম্বর ১২, ২০২৫
অপরাধ-দুর্নীতি, সর্বশেষ, সারাদেশ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক রাতে তিন চাষীর ফসল কর্তন
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে এক রাতে তিন কৃষকের স্বপ্নভরা ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ভুট্টা, ধানের চারা ও পেঁয়াজ—এ তিন ফসল কেটে বিনষ্ট করায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন কৃষক। বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় আতঙ্ক ও দুশ্চিন্তায় দিন কাটছে এলাকার কৃষকদের। ভুক্তভোগীদের দাবি, এ ধরনের রহস্যজনক ফসল কর্তন তাদের আর্থিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে। স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত কৃষকদের বরাতে জানা যায়, মালিতা পাড়ার নুরুল ইসলামের ছেলে খোকনের দুই বিঘা ভুট্টার জমি রাতের আঁধারে কে বা কারা কলাগাছ টেনে ভেঙে দিয়েছে। একই গ্রামের আলমগীর হোসেনের তিন কাঠা জমির ধানের চারা ধারালো হাসুয়া দিয়ে কেটে ফেলে। আর কাবিল মালিতার ১০ কাঠা জমির ফলন্ত পেঁয়াজও অজ্ঞাত ব্যক্তিরা নষ্ট করে দেয়। তিন কৃষকের মোট ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। কৃষক খোকন মালিতা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অনেক কষ্ট করে দুই বিঘা ভুট্টা করেছি। ফুল ফোটার আগেই সব গাছ ভেঙে দিয়েছে। এত খরচের পরে ফসল ঘরে তুলতে না পারার যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো না। যাকে হয়েছে সেই বোঝে।”গরিব কৃষক কাবিল মালিতা জানান, “ধারদেনা করে পেঁয়াজ চাষ করেছিলাম। রাতে এসে সব কেটে দিলো। আমার তো কোনো শত্রুই নেই। তবু কেন এমন ক্ষতি করল বুঝতে পারছি না। আমার বিচার চাই।” এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যেও ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, দুর্বৃত্তরা ধরা না পড়লে এমন ঘটনা আরও ঘটতে পারে। ঘটনার খবর পাওয়ার পর উপজেলা কৃষি অফিস তদন্ত শুরু করেছে। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস বলেন, “খবর পাওয়ার পরই উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”এদিকে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তিন ভুক্তভোগী কৃষক। তবে তারা কেউই সন্দেহভাজন হিসেবে নির্দিষ্ট কারও নাম বলতে পারেননি। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ্ জানান, “ফসল কর্তনের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” পুরাতন বাস্তপুরের কৃষিজীবী মানুষের ভাষ্য, কৃষকের ফসল শুধু তার আয়ের উৎস নয়; এতে জড়িয়ে থাকে একটি পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ ও বেঁচে থাকার লড়াই। এক রাতে তিন কৃষকের এমন ক্ষতি পুরো গ্রামকে নাড়া দিয়েছে। গ্রামবাসীর দাবি, দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হোক, যাতে আর কোনো কৃষক এভাবে ক্ষতির মুখে না পড়েন।
Ruhul Amin Roton

Ruhul Amin Roton

পরবর্তী পোস্ট
কাপাসিয়া ইউথ ফোরামের উদ্যোগে ‘সালাহউদ্দিন আইউবী ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

কাপাসিয়া ইউথ ফোরামের উদ্যোগে 'সালাহউদ্দিন আইউবী ফুটবল টুর্নামেন্ট' অনুষ্ঠিত

Discussion about this post

আজ

  • বৃহস্পতিবার (বিকাল ৩:৩৬)
  • ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২রা শাবান, ১৪৪৭ হিজরি
  • ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন সংবাদ দেখুন

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Girl in a jacket
দৈনিক আমাদের সংবাদ ২০১১ সাল থেকে দেশ, জাতি, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে নিরলস পরিশ্রম করে চলেছে।

মোঃ রুহুল আমিন রতন

সম্পাদক ও প্রকাশক
প্রকাশক কর্তৃক পশ্চিমাঞ্চল প্রিন্টার্স থেকে মুদ্রিত ও ঢাকা-বাংলাদেশ থেকে প্রকাশিত।

Email: [email protected]

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

উপদেষ্টা সম্পাদক

জাহিদ হাসান জিহাদ

নির্বাহী সম্পাদক
..

ঢাকা অফিসঃ দৈনিক আমাদের সংবাদ

আজিজ ম্যানশন (১০ম তলা), ৯৩, মতিঝিল, বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯
  • গোপনীয়তা নীতি

স্বত্ব © ২০২৪ দৈনিক আমাদের সংবাদ (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি) || - ডিজাইন এবং ম্যানজেমেন্ট : বালাদুল আমিন.

কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি

স্বত্ব © ২০২৪ দৈনিক আমাদের সংবাদ (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি) || - ডিজাইন এবং ম্যানজেমেন্ট : বালাদুল আমিন.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?