
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে সদর উপজেলার একডালা মেহেদিতলা এলাকা থেকে আজ (১৮ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে রফিকুল ইসলাম শাহীন নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিন একই এলাকার রসুন মোল্লার ছেলে। যোহর নামাজের পর বাড়ি থেকে বের হয়ে চাঁদপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন । চাঁদপুর বাজারে তার একটি কাঁচা সবজির দোকান ছিল বলে জানা গেছে। পরবর্তীতে বাড়িতে ফিরে না আসায় পরিবার ও স্বজনরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নাটোর – রাজশাহী মহাসড়কের পাশে একটি পরিত্যাক্ত ঘরের বারান্দায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ঘটনাস্থলে থেকে আলামত সংগ্রহ করছে। এ বিষয়ে নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত প্রক্রিয়া চলছে। আশা করি দ্রুত সময়ে হত্যাকারীকে শনাক্ত করা হবে আইনের আওতায় আনা হবে ।



Discussion about this post