কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
আজ- বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ইং
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
ই-পেপার
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
হোম অপরাধ-দুর্নীতি

নাগরী ইউনিয়ন ভূমি অফিস: প্রকাশ্যে ঘুস নেন ভূমি কর্মকর্তা সোলায়মান

Ruhul Amin Roton by Ruhul Amin Roton
ডিসেম্বর ২১, ২০২৫
অপরাধ-দুর্নীতি, সর্বশেষ, সারাদেশ
নাগরী ইউনিয়ন ভূমি অফিস: প্রকাশ্যে ঘুস নেন ভূমি কর্মকর্তা সোলায়মান
নিজস্ব প্রতিবেদক:- গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোলায়মান সরকারের প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি প্রকাশ পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, চলছে সমালোচনা। ফেসবুকে ছড়িয়ে পড়া ঘুসের একটি আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। ভিডিওটিতে দেখা যায়, প্রকাশ্যে অফিসের ভিতরেই একজন সেবা প্রার্থীর কাছ থেকে গুনে গুনে ঘুস নিচ্ছেন ওই কর্মকর্তা, কিন্তু সাংবাদিকের উপস্থিতি টের পরে তিনি ওই ঘুসের টাকা ফেরত দেন। যা ভিডিও ধারণে ধরা পড়ে। তবে এমন ভিডিওটি প্রকাশের পরও প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থাগ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। খোঁজ নিয়ে নিয়ে জানা যায়, সোলায়মান সরকার এর আগে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন। সেখানেও তিনি সেবা প্রার্থীদের কাছে থেকে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্যে জড়িত ছিলেন। এরপর তাকে নাগরী ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হলেও ঘুস বাণিজ্যে জড়িয়ে পড়েন। স্থানীয়দের অভিযোগ, নামজারি, খারিজ, দলিল যাচাইসহ ভূমি অফিসের প্রায় সব কাজেই ঘুষ ছাড়া কোনো ফাইল এগোয় না। মন মতো ঘুষ না পেলে মানুষকে রিপোর্ট দিতে কালক্ষেপণ ও হয়রানি করেন। অফিসের দালাল ইলিয়াসের মাধ্যমেও লেনদেন করেন সোলায়মান সরকার। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, দুর্নীতিবাজ কর্মকর্তা সোলায়মান সরকারের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, যাতে অন্যরা সতর্ক হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমি সেবা নিতে আসা সাধারণ জনগণের কাছ থেকে নিয়মিত ঘুষ আদায় করেন সোলায়মান সরকার। নামজারি, জমাভাগ, খাজনা আদায়, জমির পর্চা (খসড়া) তোলাসহ ভূমি সংক্রান্ত সকল কাজে সরকার নির্ধারিত অর্থের বাইরেও বাড়তি টাকা নেন তিনি। তার সঙ্গে চুক্তি ছাড়া কোন কাজ সম্পন্ন করা হচ্ছে না। চুক্তি অনুযায়ী টাকা না দিলে নির্ধারিত সময়ের মধ্যে নাগরী ইউনিয়ন ভূমি অফিসে কোন সেবা পাচ্ছে না সেবা গ্রহীতারা। বাড়তি টাকা আদায়ের বাইরেও গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির বিস্তর অভিযোগ রয়েছে সোলায়মান সরকারের বিরুদ্ধে। সব জেনেও সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে কোন ধরণের কার্যকরি পদক্ষেপ নেই বলেও জানিয়েছেন সেবাগ্রহীতারা। নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি অফিসের কয়েকজন কর্মচারী জানান, সোলায়মান সরকার যোগদানের পর থেকেই সেবাপ্রার্থীদের খাজনা-নামজারি, ভূমি সংক্রান্ত কাগজপত্র দ্রুত নিষ্পত্তি করে দেওয়ার কথা বলে এবং অনিয়মকে নিয়মে পরিণত করতেই নিয়মিত ঘুস বাণিজ্য পরিচালনা করেন নিজ অফিসে বসেই। তার হাত অনেক লম্বা। তার ভয়ে কেউ মুখ খুলতে চায় না। ভিডিওটির ঘুস লেনদেনের সত্যতার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোলায়মান সরকার এ প্রতিবেদকের সাথে কোন সদোত্তর না দিয়ে উল্টো অসদাচরণ করেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, বিষয়টি আপনার কাছ থেকে শুনলাম, যদি এধরণের কোন ঘটনা ঘটে থাকে, তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষ প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Ruhul Amin Roton

Ruhul Amin Roton

পরবর্তী পোস্ট
চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Discussion about this post

আজ

  • বৃহস্পতিবার (বিকাল ৪:৩৯)
  • ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২রা শাবান, ১৪৪৭ হিজরি
  • ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন সংবাদ দেখুন

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Girl in a jacket
দৈনিক আমাদের সংবাদ ২০১১ সাল থেকে দেশ, জাতি, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে নিরলস পরিশ্রম করে চলেছে।

মোঃ রুহুল আমিন রতন

সম্পাদক ও প্রকাশক
প্রকাশক কর্তৃক পশ্চিমাঞ্চল প্রিন্টার্স থেকে মুদ্রিত ও ঢাকা-বাংলাদেশ থেকে প্রকাশিত।

Email: [email protected]

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

উপদেষ্টা সম্পাদক

জাহিদ হাসান জিহাদ

নির্বাহী সম্পাদক
..

ঢাকা অফিসঃ দৈনিক আমাদের সংবাদ

আজিজ ম্যানশন (১০ম তলা), ৯৩, মতিঝিল, বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯
  • গোপনীয়তা নীতি

স্বত্ব © ২০২৪ দৈনিক আমাদের সংবাদ (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি) || - ডিজাইন এবং ম্যানজেমেন্ট : বালাদুল আমিন.

কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি

স্বত্ব © ২০২৪ দৈনিক আমাদের সংবাদ (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি) || - ডিজাইন এবং ম্যানজেমেন্ট : বালাদুল আমিন.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?