কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
আজ- বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ইং
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
ই-পেপার
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
হোম অপরাধ-দুর্নীতি

খোরদ গ্রাম থেকে চুরি হওয়া পাখিভ্যান উদ্ধার চার চোর গ্রেপ্তার, পুলিশের প্রযুক্তিনির্ভর অভিযানে সাফল্য

Ruhul Amin Roton by Ruhul Amin Roton
ডিসেম্বর ২৯, ২০২৫
অপরাধ-দুর্নীতি, সর্বশেষ, সারাদেশ
খোরদ গ্রাম থেকে চুরি হওয়া পাখিভ্যান উদ্ধার চার চোর গ্রেপ্তার, পুলিশের প্রযুক্তিনির্ভর অভিযানে সাফল্য
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রাম থেকে চুরি হওয়া একটি ব্যাটারি চালিত পাখিভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে শনিবার (বিকাল ৪টা) কুষ্টিয়া জেলার বটতৈল এলাকা থেকে চুরি যাওয়া পাখিভ্যানসহ আসামিদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—১) মোঃ উকিল (৪৫), পিতা: মোঃ সানোয়ার হোসেন, সাং: খোরদ, থানা: আলমডাঙ্গা, জেলা: চুয়াডাঙ্গা। ২) মোঃ রেন্টু ইসলাম (৩০), পিতা: হানিফ সর্দার, সাং: রানা খুরিয়া (কদমতলা), থানা: মিরপুর, জেলা: কুষ্টিয়া। ৩) মোঃ ইসমাইল হোসেন (৩০), পিতা: মোঃ আব্বাস আলী। ৪) মোঃ সবুজ হোসেন (২৬), পিতা: মোঃ আলী হোসেন। শেষোক্ত দুইজনের সাং: বটতৈল, থানা ও জেলা: কুষ্টিয়া। পুলিশ সূত্রে জানা যায়, গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে খোরদ গ্রামের উব্বাদ আলীর ছেলে পাখিভ্যান চালক মোঃ মিলন আলী (৩৮)-এর বসতবাড়ির রান্নাঘরে প্রবেশ করে চোরচক্র তালা ভেঙে ব্যাটারি চালিত পাখিভ্যানটি চুরি করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী মিলন আলী আলমডাঙ্গা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের প্রেক্ষিতে আলমডাঙ্গা থানায় মামলা নং–১৯, তারিখ–২৭/১২/২০২৫ খ্রি., ধারা–৪৫৭/৩৮০ পেনাল কোডে মামলা রুজু করা হয়। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ বানী ইসরাইলের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমানসহ হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে কুষ্টিয়ার বটতৈল এলাকায় নাইম ইসলামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে চুরি হওয়া পাখিভ্যানসহ চারজন আসামিকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত পাখিভ্যানটি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা পুলিশের এই দ্রুত ও কার্যকর অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকায় চুরি-ছিনতাই রোধে এমন তৎপরতা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
Ruhul Amin Roton

Ruhul Amin Roton

পরবর্তী পোস্ট
নিভু নিভু চোখে আলো ফেরানোর মহাযজ্ঞ আলমডাঙ্গায় গড়ে উঠছে ‘নীলা-শুকতারা ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল’

নিভু নিভু চোখে আলো ফেরানোর মহাযজ্ঞ আলমডাঙ্গায় গড়ে উঠছে ‘নীলা-শুকতারা ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল’

Discussion about this post

আজ

  • বৃহস্পতিবার (বিকাল ৪:৩৮)
  • ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২রা শাবান, ১৪৪৭ হিজরি
  • ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন সংবাদ দেখুন

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Girl in a jacket
দৈনিক আমাদের সংবাদ ২০১১ সাল থেকে দেশ, জাতি, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে নিরলস পরিশ্রম করে চলেছে।

মোঃ রুহুল আমিন রতন

সম্পাদক ও প্রকাশক
প্রকাশক কর্তৃক পশ্চিমাঞ্চল প্রিন্টার্স থেকে মুদ্রিত ও ঢাকা-বাংলাদেশ থেকে প্রকাশিত।

Email: [email protected]

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

উপদেষ্টা সম্পাদক

জাহিদ হাসান জিহাদ

নির্বাহী সম্পাদক
..

ঢাকা অফিসঃ দৈনিক আমাদের সংবাদ

আজিজ ম্যানশন (১০ম তলা), ৯৩, মতিঝিল, বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯
  • গোপনীয়তা নীতি

স্বত্ব © ২০২৪ দৈনিক আমাদের সংবাদ (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি) || - ডিজাইন এবং ম্যানজেমেন্ট : বালাদুল আমিন.

কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি

স্বত্ব © ২০২৪ দৈনিক আমাদের সংবাদ (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি) || - ডিজাইন এবং ম্যানজেমেন্ট : বালাদুল আমিন.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?