কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
আজ- বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ইং
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
ই-পেপার
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
হোম রাজনীতি

সাংবাদিকদের সঙ্গে চুয়াডাঙ্গা-১ ও ২আসনের জামায়াতে ইসলামী প্রার্থীদের মতবিনিময় সভা

দৈনিক আমাদের সংবাদ by দৈনিক আমাদের সংবাদ
ডিসেম্বর ২৯, ২০২৫
রাজনীতি, সারাদেশ
সাংবাদিকদের সঙ্গে চুয়াডাঙ্গা-১ ও ২আসনের জামায়াতে ইসলামী প্রার্থীদের মতবিনিময় সভা

বক্তব্য রাখছেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ রুহুল আমিন।

বালাদুল আমিন, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার সকল স্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭৯, চুয়াডাঙ্গা-১ ও ৮০, চুয়াডাঙ্গা-২ আসনের দুই প্রার্থী। রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮০, চুয়াডাঙ্গা ২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ রুহুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং সহকারী সেক্রেটারি ও ৭৯, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ রুহুল আমিন বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়তে চায়। আমরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই। চুয়াডাঙ্গার শিক্ষা, সড়ক ও সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ করতে আগ্রহী। এমন একটি সমাজ গড়তে চাই যেখানে হানাহানি, মারামারি ও বিশৃঙ্খলার কোনো স্থান থাকবে না। আমরা আগামীতে নির্বাচিত হলে চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে দৃশ্যমা ভূমিকা রাখবো।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা একটি কৃষিপ্রধান জেলা হলেও এখানকার কৃষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সার ও বীজ কৃষকরা সঠিকভাবে পান না। আমরা নির্বাচিত হলে ডিলার প্রথার অবসান ঘটিয়ে কৃষকদের ঘরে ঘরে সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। কৃষকদের উৎপাদিত বীজ বিএডিসিতে কন্টাক্ট গ্রোয়াসে সরাসরি সরবরাহের ব্যবস্থা করা হবে পাশাপাশি আলু সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ক্রয়-বিক্রয় কেন্দ্র গড়ে তোলা হবে।

এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী জোটগতভাবে অংশগ্রহণ করবে এবং চুয়াডাঙ্গার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, চুয়াডাঙ্গা পৌর আমির হাসিবুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, নবনির্বাচিত সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার সম্পাদক রুহুল আমিন রতন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ , প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ চুয়াডাঙ্গা-১ ও ২আসনজামায়াতে ইসলামীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনমতবিনিময় সভা অনুষ্ঠিত
দৈনিক আমাদের সংবাদ

দৈনিক আমাদের সংবাদ

পরবর্তী পোস্ট
চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিলেন শরীফুজ্জামান শরীফ

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিলেন শরীফুজ্জামান শরীফ

Discussion about this post

আজ

  • বুধবার (দুপুর ১২:৪১)
  • ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রজব, ১৪৪৭ হিজরি
  • ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন সংবাদ দেখুন

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Girl in a jacket
দৈনিক আমাদের সংবাদ ২০১১ সাল থেকে দেশ, জাতি, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে নিরলস পরিশ্রম করে চলেছে।

মোঃ রুহুল আমিন রতন

সম্পাদক ও প্রকাশক
প্রকাশক কর্তৃক পশ্চিমাঞ্চল প্রিন্টার্স থেকে মুদ্রিত ও ঢাকা-বাংলাদেশ থেকে প্রকাশিত।

Email: [email protected]

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

উপদেষ্টা সম্পাদক

জাহিদ হাসান জিহাদ

নির্বাহী সম্পাদক
..

ঢাকা অফিসঃ দৈনিক আমাদের সংবাদ

আজিজ ম্যানশন (১০ম তলা), ৯৩, মতিঝিল, বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯
  • গোপনীয়তা নীতি

স্বত্ব © ২০২৪ দৈনিক আমাদের সংবাদ (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি) || - ডিজাইন এবং ম্যানজেমেন্ট : বালাদুল আমিন.

কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি

স্বত্ব © ২০২৪ দৈনিক আমাদের সংবাদ (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি) || - ডিজাইন এবং ম্যানজেমেন্ট : বালাদুল আমিন.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?