কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
আজ- বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ইং
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
ই-পেপার
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
হোম রাজনীতি

খণ্ডিত বক্তব্য প্রচারের প্রতিবাদে আলমডাঙ্গা পৌর বিএনপির সংবাদ সম্মেলন

 উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ

Ruhul Amin Roton by Ruhul Amin Roton
ডিসেম্বর ২৯, ২০২৫
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ
খণ্ডিত বক্তব্য প্রচারের প্রতিবাদে আলমডাঙ্গা পৌর বিএনপির সংবাদ সম্মেলন
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বক্তব্য বিকৃত করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান ওল্টু।গত শনিবার (২৬ ডিসেম্বর ২০২৫) আলমডাঙ্গায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি ফেসবুক, ইউটিউব চ্যানেল এবং কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে তার একটি বক্তব্য আংশিকভাবে কেটে এডিট করে একটি বিশেষ রাজনৈতিক দল রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে প্রচার করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।তিনি জানান, ২৬ ডিসেম্বর ডাউকী ইউনিয়নের হাউসপুর মোড়ে দলের একটি ছোট কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিএনপির ভেতরেরই একটি গ্রুপের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, “একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে। মোঃ শরীফুজ্জামান শরীফের প্রতি কেন্দ্রীয় বিএনপির আস্থা থাকায় চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রতীক তার হাতে তুলে দেওয়া হয়েছে। তোমরা যদি ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দাও, তাহলে ইনশাল্লাহ শরীফ এমপি নির্বাচিত হবে।”সংবাদ সম্মেলনে মোঃ জিল্লুর রহমান ওল্টু অভিযোগ করেন, তার এই বক্তব্যের অংশবিশেষ কেটে ভিন্ন অর্থ দাঁড় করিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “এটি স্পষ্টভাবে রাজনৈতিক ষড়যন্ত্র এবং জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা।”তিনি আরও বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল বিভিন্ন সময় নানা অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুরু থেকেই গণতন্ত্র ও অবাধ, সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। বিএনপির আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ অসংখ্য নেতা-কর্মী গুম, খুন, হামলা ও মামলার শিকার হয়েছেন। এরপরও বিএনপির আন্দোলন থেমে থাকেনি। তিনি দাবি করেন, দেশের ইতিহাসে যতবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবারই জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি মহল এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলন থেকে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং ভবিষ্যতে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়। পরিশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের জনগণ অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোঃ শরীফুজ্জামান শরীফকে এমপি হিসেবে নির্বাচিত করবেন—ইনশাল্লাহ।
Ruhul Amin Roton

Ruhul Amin Roton

পরবর্তী পোস্ট
৩৪ বছর পর নাটোর–২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী’র মনোনয়নপত্র জমা

৩৪ বছর পর নাটোর–২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী'র মনোনয়নপত্র জমা

Discussion about this post

আজ

  • বুধবার (দুপুর ১২:৪৬)
  • ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রজব, ১৪৪৭ হিজরি
  • ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন সংবাদ দেখুন

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Girl in a jacket
দৈনিক আমাদের সংবাদ ২০১১ সাল থেকে দেশ, জাতি, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে নিরলস পরিশ্রম করে চলেছে।

মোঃ রুহুল আমিন রতন

সম্পাদক ও প্রকাশক
প্রকাশক কর্তৃক পশ্চিমাঞ্চল প্রিন্টার্স থেকে মুদ্রিত ও ঢাকা-বাংলাদেশ থেকে প্রকাশিত।

Email: [email protected]

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

উপদেষ্টা সম্পাদক

জাহিদ হাসান জিহাদ

নির্বাহী সম্পাদক
..

ঢাকা অফিসঃ দৈনিক আমাদের সংবাদ

আজিজ ম্যানশন (১০ম তলা), ৯৩, মতিঝিল, বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯
  • গোপনীয়তা নীতি

স্বত্ব © ২০২৪ দৈনিক আমাদের সংবাদ (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি) || - ডিজাইন এবং ম্যানজেমেন্ট : বালাদুল আমিন.

কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি

স্বত্ব © ২০২৪ দৈনিক আমাদের সংবাদ (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি) || - ডিজাইন এবং ম্যানজেমেন্ট : বালাদুল আমিন.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?