কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
আজ- বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ইং
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
ই-পেপার
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
হোম রাজনীতি

চুয়াডাঙ্গার দুই আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, এক প্রার্থী লড়বেন দুটি আসনেই

Ruhul Amin Roton by Ruhul Amin Roton
ডিসেম্বর ২৯, ২০২৫
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ
চুয়াডাঙ্গার দুই আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, এক প্রার্থী লড়বেন দুটি আসনেই

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তবে এরমধ্যে কেন্দ্রীয় কৃষকদলের সদস্য এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য বিএনপি নেত্রী মিলিমা ইসলাম বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করলেও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি তা জমা দেননি। চুয়াডাঙ্গা-১ আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব ও সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজীজী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা এহসান ফারুক।
অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন— চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব, বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী ও দৈনিক সকালের সময়-এর সম্পাদক-প্রকাশক নুর হাকিম, এবং আমার বাংলাদেশ পার্টির চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক ও দলীয় মনোনীত প্রার্থী আলমগীর হোসেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব দুটি আসন থেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে তিনি চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২—উভয় আসন থেকেই নির্বাচনী লড়াইয়ে থাকছেন। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী জানান, এই দুটি সংসদীয় আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, যার মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ১১ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিভিন্ন দলের প্রার্থীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলে তাঁদের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। প্রার্থীরা জানান, নির্বাচিত হলে নিজ নিজ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলাই হবে তাঁদের মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও শিল্পখাতে উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তারা। পাশাপাশি দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করার আশ্বাসও ব্যক্ত করেন প্রার্থীরা। উল্লেখ্য, ২০২৫ সালের ২০ ডিসেম্বর জেলা নির্বাচন অফিস ঘোষিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, চুয়াডাঙ্গা-১ আসনে (সদর ও -আলমডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত) মোট ভোটার ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৯৭১ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন।অন্যদিকে, চুয়াডাঙ্গা-২ আসনে (জীবননগর, দামুড়হুদা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত) মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩১ জন। নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ১৬৩ জন।

Ruhul Amin Roton

Ruhul Amin Roton

পরবর্তী পোস্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনে ৪২ প্রার্থীর মনোনয়ন উত্তোলন জমা ৩৫ জনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনে ৪২ প্রার্থীর মনোনয়ন উত্তোলন জমা ৩৫ জনের

Discussion about this post

আজ

  • বুধবার (দুপুর ১২:২১)
  • ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রজব, ১৪৪৭ হিজরি
  • ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন সংবাদ দেখুন

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Girl in a jacket
দৈনিক আমাদের সংবাদ ২০১১ সাল থেকে দেশ, জাতি, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে নিরলস পরিশ্রম করে চলেছে।

মোঃ রুহুল আমিন রতন

সম্পাদক ও প্রকাশক
প্রকাশক কর্তৃক পশ্চিমাঞ্চল প্রিন্টার্স থেকে মুদ্রিত ও ঢাকা-বাংলাদেশ থেকে প্রকাশিত।

Email: [email protected]

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

উপদেষ্টা সম্পাদক

জাহিদ হাসান জিহাদ

নির্বাহী সম্পাদক
..

ঢাকা অফিসঃ দৈনিক আমাদের সংবাদ

আজিজ ম্যানশন (১০ম তলা), ৯৩, মতিঝিল, বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯
  • গোপনীয়তা নীতি

স্বত্ব © ২০২৪ দৈনিক আমাদের সংবাদ (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি) || - ডিজাইন এবং ম্যানজেমেন্ট : বালাদুল আমিন.

কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি

স্বত্ব © ২০২৪ দৈনিক আমাদের সংবাদ (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি) || - ডিজাইন এবং ম্যানজেমেন্ট : বালাদুল আমিন.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?