কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
আজ- বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ইং
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
ই-পেপার
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
হোম জাতীয়

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাছা থানায় তিন হত্যা মামলায় আওয়ামী লীগের ৬ নেতার গাজীপুর আদালতে হাজিরা

Ruhul Amin Roton by Ruhul Amin Roton
এপ্রিল ২২, ২০২৫
জাতীয়, অপরাধ-দুর্নীতি, সারাদেশ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাছা থানায় তিন হত্যা মামলায় আওয়ামী লীগের ৬ নেতার গাজীপুর আদালতে হাজিরা

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর মহানগরীর গাছা থানার তিনটি হত্যা মামলায় শেখ হাসিনা সরকারের ৫ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তাকে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামি গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন। পরে তাঁদের ঢাকার কেরানীগঞ্জ ও কাশেমপুর কারাগারে ফেরত পাঠানো হয়।
তিনটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী ড. দীপু মনি, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এনটিএমসি প্রধান জিয়াউল আহসান, সাবেক এমপি নজরুল ইসলাম মজুমদার।
গাজীপুর মহানগর কোট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী জানান, গাজীপুর মহানগরীর গাছা থানার তিনটি হত্যা মামলায় উল্লেখিত আসামিদের গাজীপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয়। পরে হাজির করা আসামিদের তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক মো. ওমর হায়দার গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
আসামিদের আদালতে হাজির করা উপলক্ষে আদালত পাড়ায় সকাল থেকেই কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। পরে আসামিদের দুটি পৃথক প্রিজন ভ্যানে করে ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। আসামিদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে কড়া পুলিশ প্রহরায় আদালতের এজলাসে তোলা হয়। আদালতের কার্যক্রম শেষে আসামিদের পুনরায় কড়া নিরাপত্তায় আদালত চত্বর থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামিদের আদালত থেকে নিয়ে যাওয়ার পরে স্থানীয় বিএনপির সমর্থক আইনজীবীরা আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
গাজীপুর মহানগর কোট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী জানান, আসামিদের মধ্যে ডাক্তার দীপু মনি, জোনায়েদ আহমেদ পলক ও সাধন চন্দ্র মজুমদারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং অন্যান্য আসামিদের ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Ruhul Amin Roton

Ruhul Amin Roton

পরবর্তী পোস্ট
নাটোরের লালপুরে জমিতে ছিটানো কীটনাশকের বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

নাটোরের লালপুরে জমিতে ছিটানো কীটনাশকের বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

Discussion about this post

আজ

  • বৃহস্পতিবার (বিকাল ৪:৩৩)
  • ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২রা শাবান, ১৪৪৭ হিজরি
  • ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন সংবাদ দেখুন

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Girl in a jacket
দৈনিক আমাদের সংবাদ ২০১১ সাল থেকে দেশ, জাতি, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে নিরলস পরিশ্রম করে চলেছে।

মোঃ রুহুল আমিন রতন

সম্পাদক ও প্রকাশক
প্রকাশক কর্তৃক পশ্চিমাঞ্চল প্রিন্টার্স থেকে মুদ্রিত ও ঢাকা-বাংলাদেশ থেকে প্রকাশিত।

Email: [email protected]

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

উপদেষ্টা সম্পাদক

জাহিদ হাসান জিহাদ

নির্বাহী সম্পাদক
..

ঢাকা অফিসঃ দৈনিক আমাদের সংবাদ

আজিজ ম্যানশন (১০ম তলা), ৯৩, মতিঝিল, বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯
  • গোপনীয়তা নীতি

স্বত্ব © ২০২৪ দৈনিক আমাদের সংবাদ (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি) || - ডিজাইন এবং ম্যানজেমেন্ট : বালাদুল আমিন.

কোন ফলাফল নেই
সমস্ত ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • অর্থ-বাণিজ্য
  • খেলার খবর
  • বিনোদন
  • অপরাধ-দুর্নীতি
  • আরও
    • সম্পাদকীয়
    • ইতিহাস ঐহিহ্য
    • তথ্য প্রযুক্তি
    • ধর্ম
    • মতামত
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • চাকরি

স্বত্ব © ২০২৪ দৈনিক আমাদের সংবাদ (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি) || - ডিজাইন এবং ম্যানজেমেন্ট : বালাদুল আমিন.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?